প্রকাশিত: ০৫/১১/২০১৬ ৯:৫৩ পিএম

ঢাকা: ঝড়ো হাওয়ার কারণে আগামীকাল রোববার (৬ নভেম্বরের) জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ এ খবর নিশ্চিত করেছেন। সব বোর্ডেরই ইংরেজি পরীক্ষা ছিল কাল।

মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসি পরীক্ষা সারাদেশেই স্থগিত। মাদ্রাসা বোর্ডের কালকের (৬ নভেম্বরের) পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: ছায়েফ উল্লাহ দৈনিকশিক্ষাকে নিশ্চিত করেছেন।

অপরদিকে সাধারণ বোর্ডের শুধু উপকূলীয় পাঁচ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। সাধারণ বোর্ডের কালকের (৬ নভেম্বরের) জেএসসি পরীক্ষা ১২ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় উপকূলের পাঁচ জেলা প্রশাসক টেলিফোনে কথা বলেছেন মুফাদের সঙ্গে। তারা সবাই পরীক্ষা স্থগিত চেয়েছেন। পাঁচ জেলা: ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও ঝালকাঠী।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণে উপকূলে ঝড়ো হাওয়া বইছে। আবহাওয়া অধিদপ্তরের শনিবার ঘোষিত সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে সাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...