প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৮:০২ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
নতুন চক চকে জুতা। ভাবটা পর্যটকদের মতো। কেউ বুঝতেই পারছিল না সেই নতুন জুতার ভেতরে মিলবে ইয়াবা। কিছুক্ষণের মধ্যে কেটে গেলো সন্দেহ তার পায়ের জুতা দুটির ভেতর থেকে ৮ শ‘ পিচ ইয়াবা উদ্ধার করা হলো।

মঙ্গলবার (৩১ জুলাই) ভোর রাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের একটি তল্লাশী চৌকির সদস্যরা নাজিম উদ্দিন সোহেল (১৮) নামে এক যুবককে আটক করে। ওই যুবকের পায়ের দুটি জুতা ভেতর থেকে ৮শ‘ ইয়াবা উদ্ধার করে তারা।

আটক সোহেল ভোলা জেলার দৌলতখান থানার দিয়াউড়া এলাকার মোহাম্মদ মানিকের ছেলে।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশীর সময় তাকে সন্দেহ হলে নামিয়ে চেক করার এক পর্যায়ে তার জুতা নিচের অংশে কৌশলে লুকানো ৮শ‘ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বার্তা ২৪.কমকে জানান, তল্লাশীর সময় তাকে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু শিকার না যাওয়ায় তার জুতা দুইটির নিচের একটি অংশে কৌশলে রাখা ৮শ‘ ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer