প্রকাশিত: ১৯/১০/২০১৮ ৪:৩১ পিএম

ডেস্ক রিপোর্ট –

জিপের এয়ার ক্লিনারে লুকিয়ে ইয়াবা পাচারকালে গাড়িসহ টেকনাফের দুই যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ রোডের কক্সবাজারের শুকনারছড়ি হ্যাচারির সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- কক্সবাজারের টেকনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লানপাড়ার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে রহমত উল্লাহ (৩২), একই এলাকার আবুল হোসেনের ছেলে ইব্রাহিম (৩০)।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, জিপে করে একদল ইয়াবা ব্যবসায়ী চালান নিয়ে কক্সবাজার আসছে- এমন খবর পেয়ে কলাতলী হ্যাচারি জোনের শুকনারছড়িস্থ মেরিন ড্রাইভে অভিযান চালানো হয়। সড়কে কক্সবাজারগামী সাদা রংয়ের টয়েটো জীপটি (ঢাকা মেট্রো-ক-০২-০৫৬৪) থামানো হয়। গাড়িতে থাকা রহমত উল্লাহ ও ইব্রাহিমকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে তাদের ব্যবহৃত জিপ গাড়ীর ইয়ার ক্লিনারের ভেতর থেকে ১৩ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটকরা জানিয়েছেন, ওই ইয়াবা ট্যাবলেট হাসেম (৪০), সৈয়দ আলম (৩০) ও ফারুক (৩০) এবং দুইজন অজ্ঞাতদের কাছ থেকে নিয়ে কক্সবাজার এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

মেজর মেহেদী হাসান আরও জানান, আটকদের স্বীকারোক্তিতে আসা ব্যক্তিদের পলাতক আসামি করে মাদক আইনে মামলা করে ইয়াবাসহ তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer