প্রকাশিত: ১৯/০৬/২০২২ ৯:২২ পিএম


কক্সবাজারের উখিয়ায় জাহাঙ্গীর কবির চৌধুরী প্রথমিক বিদ্যালয় পরিদর্শনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন।

রোববার (১৯ জুন) সকালে রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় বিদ্যালয়ে পরিদর্শন করেন৷

পরিদর্শনকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন৷

এসময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়ায় ও প্রকাশ ক্ষমতায় তিনি মুগ্ধ হন। এ জন্য তিনি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আন্তিরকতার সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের শেখন কার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।

পরে সহকারী কমিশনার (ভূমি) শিক্ষকদের সঙ্গে আলাপকালে তাদের বসার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ, তাই জাতির ভিত নির্মাণে শেখ হাসিনার সরকার ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি, টিফিন, কিডস অ্যালাউন্স দেওয়াসহ নানাধরনের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আগামীতেও প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে সম্ভব্য সব কিছু করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...