প্রকাশিত: ১০/০৮/২০২১ ৬:৪৫ পিএম

জামিন মেলেনি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের
ভাড়াটে খুনি দিয়ে নিজের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের ভার্চুয়াল আদালত বাবুল আক্তারের জামিন আবেদনের শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন।

বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট আজমুল হুদা জানান, কারাবন্দি বাবুল আক্তারের জামিন চেয়ে আবেদন করা হয়েছিলো। শুনানির পর আদালত জামিন নামঞ্জুর করেছে। পরবর্তীতে উচ্চ আদালতে আবেদন জানানো হবে বলে জানান এই আইনজীবী।

উল্লেখ্য, সন্তানকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রামের জিইসি মোড়ের ওআর নিজাম রোডের মুখে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। স্ত্রী হত্যার ১৫ দিনের মধ্যেই চাকরিচ্যুত হন বাবুল আক্তার। প্রথমে স্ত্রী হত্যা মামলার বাদী বাবুল আক্তার থাকলেও পরে পিবিআই দীর্ঘ তদন্তের পর জানায় স্ত্রী হত্যার সঙ্গে বাবুল আক্তার নিজেই সম্পৃক্ত। চলতি বছরের ১২ মে বাবুল আক্তারকে ঢাকা থেকে ডেকে এনে গ্রেপ্তার করে পিবিআই। একই দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে নতুন করে হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। এই মামলায় বাবুল আক্তার ১২ মে থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer