প্রকাশিত: ৩০/০৮/২০১৬ ৯:২৪ এএম

mir-qasem-pic_120024-642x336_130663_130713_130725

নিউজ ডেস্ক::

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত ইসলামী নেতা মীর কাসেম আলীর আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে কাসেম আলীর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রইল।

মঙ্গলবার সকাল নয়টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

রায়ে রিভিউ আবেদন খারিজ হওয়ায় মাধ্যমে মীর কাসেম আলীর সব আইনি প্রক্রিয়া শেষ হলো। বাকি থাকল প্রাণভিক্ষার বিষয়টি।

এই মামলার শুনানির জন্য ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের সপ্তম রায় এটি। এর আগে ২৪ আগস্ট মামলাটির শুনানি কার্যক্রম শুরু হলে নতুন যুক্তি দেখিয়ে রিভিউ আবেদনের শুনানির জন্য আবারও সময় চান আসামিপক্ষের আইনজীবী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশ করা হয়।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...