প্রকাশিত: ২৭/০২/২০১৭ ৩:৩৫ পিএম

উড়ন্ত অবস্থায় জানলা ভেঙে পাখি ঢুকে পড়ায় কিশোরগঞ্জের বাজিতপুরে ৬ বিদেশি নাগরিকসহ ৭ যাত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মীরারকান্দি বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সামা মো. ইকবাল হাসান জানান, বেসরকারি কোম্পানি মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ করে সামনের জানলার কাঁচ ভেঙে হেলিকপ্টারের ভেতরে একটি পাখি ঢুকে পড়ে।

এ অবস্থায় পাইলট মীরারকান্দি এলাকায় একটি মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, ঢাকা থেকে আরেকটি হেলিকপ্টার আসছে। সেটি আসার পরই বিদেশি নাগরিকদের সিলেট পাঠানো হবে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...