প্রকাশিত: ১৯/০৭/২০১৮ ৯:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩২ এএম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :

‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের মুক্তমঞ্চ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে। র‌্যালীর শেষে উপজেলা প্রশাসনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সাদিয়া আফরিন কচি।

এরপরে উপজেলা মিলনায়তনের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শফি উল্লাহ,সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, উপজেলা শিক্ষা অফিসার আবু আহাম্মেদ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি মো: জসিম উদ্দীন, সেচ্ছা-সেবকলীগ সভাপতি আব্দু সসাত্তার, ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু, সাধারণ সম্পাদক উবাচিং মার্মাসহ উপজেলার মৎস্য চাষীরা সভায় অংশগ্রহন করে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer