প্রকাশিত: ০৬/০৮/২০১৮ ১০:৪৫ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪২ পিএম

ডেস্ক রিপোর্ট::
অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৭২ হাজার ৬৫৩ জন। উত্তীর্ণের হার ৯৭ দশমিক আট শতাংশ। প্রকাশিত ফল SMS এর মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuh3Registration No লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।

আরও বলা হয়, এই পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৬১৩টি কলেজের এক লাখ ৭৬ হাজার ৫৩১ জন(নিয়মিত) এবং ৪২ হাজার ১২৩ জন(মানোন্নয়ন) সবমিলিয়ে দুই লাখ ১৮ হাজার ৬৫৪ জন শিক্ষার্থী ২২১টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনও প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন বা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

আরও বলা হয়েছে, ফলাফল সম্পর্কে কোনও পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনও আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পরে কোনও আপত্তি বা অভিযোগ গ্রহণ হবে না।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer