প্রকাশিত: ১০/০৫/২০২১ ১২:৫৭ পিএম

ইমাম খাইর::
সোমবার (১০মে) সকালে মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে কাদা আর ময়লা পানিতে ছেয়ে গেছে কক্সবাজার শহরের প্রধান সড়ক। বেহাল উপসড়কসমূহ। কোথাও হাঁটা-চলার মতো অবস্থা নেই। রিক্সা-সিএনজি চলতেও বাধা পাচ্ছে। পথচারীদের পা-ফেলতে হচ্ছে খুব সতর্কতায়। গাড়ির চাকার ধাক্কায় ময়লা পানি যাচ্ছে মানুষের গায়ে। এক দু:সহ অবস্থা।

রোজার দিন ও ঈদ মৌসুমে এ যেন এক ভোগান্তির শহর! ঘর থেকে বের না হলে এই কঠিন দৃশ্য অনুমান করা অসম্ভব।

পর্যটন শহরের রুমালিয়ারছরা এলাকার প্রধান সড়ক খুঁড়ে খানা-খন্দ করে রাখা হয়েছে প্রায় ৩ মাস। বাজারঘাটা থেকে কৃষি অফিস সড়কের দক্ষিণ মাথা পর্যন্ত সড়কেরও একই দশা। সপ্তাহ-দু’য়েক হচ্ছে, এন্ডারসন রোড খুঁড়ে ফেলা হয়েছে। ক্ষতবিক্ষত সড়কে ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।

প্রধান সড়কের উন্নয়ন কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। আর কস্তুরাঘাট থেকে মাঝেরঘাট পর্যন্ত দীর্ঘ সড়কটির কাজ শুরু করেছে পৌরসভা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer