ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০১/২০২৬ ৯:১৪ এএম

চট্টগ্রামের মীরসরাইয়ে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আব্দুল্লাহ নামে তিন বছরের এক শিশুকে আছাড় দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকার মোস্তফা ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে ।

নিহত আব্দুল্লাহ ওই বাড়ির নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান।

পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন শিশুকে আছাড় দিয়ে মেরেছে। অন্যদিকে স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন দাদা ঝগড়ার সময় নিজের নাতিকে চিনতে না পেরে আঘাত করে।

নিহত শিশুর দাদি জোৎস্না আরা বেগম অভিযোগ করেন, “আমাদের জায়গায় প্রতিপক্ষের লোকজন ঘর তুলছিল। আমি বাধা দিতে গেলে দ্বীন ইসলাম, তার ভাই ও স্ত্রী মিলে আমাকে মারধর করে। পরে তারা আমার ভারসাম্যহীন স্বামীকে মারতে গেলে, আমি বাড়ি ফেরার সময় দেখি আমার নাতি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। দ্বীন ইসলামরাই আছাড় দিয়ে তাকে মেরে পালিয়েছে।”

আটক আব্দুল্লাহর দাদা মোস্তফা বলেন, “আমি কেন মারব? আমার একমাত্র নাতি সে। দ্বীন ইসলামই ওকে আঘাত করে পালিয়েছে।”

এদিকে, ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন দ্বীন ইসলামের স্ত্রী।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহের ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সুরতহালে শিশুর মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer