প্রকাশিত: ০১/০৮/২০২২ ৬:০০ পিএম

বাংলা নিউজ::
জনশুমারি ও গৃহগণনার মাধ্যমে প্রাপ্ত জনসংখ্যার হিসাব যাদের পছন্দ হয়নি, তাদের সন্তান পয়দা করে জনসংখ্যা বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার তাদের খাবার দেবে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন।

বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো—দেশবাসীর কাছে যেতে হবে, তাদের আহ্বান জানাতে হবে। আমাদের খাদ্য আমরা উৎপাদন করব।

আমরা কৃষকদের ভর্তুকি দিচ্ছি। কৃষকদের‌ উপকরণ কার্ড আমরা দিয়ে দিয়েছি, তারা ন্যায্য মূল্যে সার কিনতে পারছে। দশ টাকার ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে আমরা ভর্তুকি পাঠাই। কৃষির যান্ত্রিকীকরণের জন্য আমরা ৭০ ভাগ পর্যন্ত তাদের বিশেষ ভর্তুকি দিচ্ছি। শিল্প গড়ে তোলার ব্যবস্থা আমরা নিয়েছি। সাক্ষরতার হার আমরা বৃদ্ধি করেছি। দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা একটা চেতনা উদ্বুদ্ধ করেছি।
প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের জনসংখ্যা যেমন সাড়ে ১৬ কোটির উপরে, সেটাও কারো কারো পছন্দ হচ্ছে না। আমি তাদের জিজ্ঞাসা করব যে, তাদের হিসাবটা পছন্দ হয় না কেন? তাহলে নিজেরাই সন্তান পয়দা দিতে থাকুক, জনসংখ্যা বাড়াতে থাকুক‌। যাদের পছন্দ হয় না, তারা সেটা করুক‌। আমরা খাবার দেবো, কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাই প্রত্যেকটা পরিবার যেন সুখি পরিবার হয়, সুন্দরভাবে বাঁচতে পারে, প্রতিটি ছেলে-মেয়ে লেখাপড়া শিখতে পারে।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer