প্রকাশিত: ২৫/১২/২০১৬ ৮:১৭ পিএম

ঢাকা:রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানা থেকে ১৭টি গ্রেনেড, ৩টি পিস্তল ও ২টি সুইসাইডাল ভেস্টসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ।

আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এর আগে, গতকাল শনিবার রাজধানীর আশকোনার ভয়ঙ্কর জঙ্গি আস্তানায় ‘অপারেশন রিপল ২৪’ নামের পুলিশি অভিযানে নারীসহ দুই জঙ্গি নিহত হয়।

প্রায় ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ওই অভিযানে আটক করা হয় নিহত শীর্ষ জঙ্গি জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলাসহ চারজনকে।

নিহতদের একজন সম্প্রতি পুলিশি অভিযানে নিহত শীর্ষ জঙ্গি তানভীর কাদেরীর ছেলে শহীদ কাদেরী, অন্যজন পলাতক জঙ্গি সুমনের স্ত্রী।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...