প্রকাশিত: ২৯/০৩/২০১৭ ৯:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
জঙ্গি আস্তানার অপারেশন সরাসরি সম্প্রচার নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
দেশের যেকোনো স্থানে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনাকালে তা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার, ছবি, ভিডিও ফুটেজ, স্ক্রল প্রচার না করার অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বুধবার সন্ধ্যায় পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় অভিযান সংক্রান্ত কার্যক্রমের ভিডিও ফুটেজ ও ছবি সরাসরি সম্প্রচার করা হয়। ফলে পুলিশের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া এ ধরনের সম্প্রচারের ফলে জনমনে ভীতি এবং নিরাপত্তাহীনতাবোধ তৈরি হতে পারে।

হেডকোয়ার্টার্স জানায়, জঙ্গি অভিযান চলাকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সময় সময় ঘটনাস্থলে মিডিয়া ব্রিফিং করবেন। জঙ্গি অভিযান সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

একই সঙ্গে জঙ্গি অভিযান চলাকালে অপারেশন স্থলের আশপাশের এলাকায় মিডিয়াকর্মীদের ভিড় না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...