প্রকাশিত: ১৭/০১/২০২১ ২:২২ পিএম


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদের মূলোৎপাটন করা হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সারা দেশে সতর্ক থাকার জন‌্য নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ‌্যান্টি টেররিজম ইউনিটের আ‌য়োজ‌নে উগ্রবাদী কার্যক্রম বিরোধী জনসচেতনতামূলক ওভিসি ও টিভিসি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘উগ্র মৌলবাদী ইসলাম বা ইসলাম আদর্শ নেই। কিন্তু এটিকে পুঁজি করে এদেশের মুষ্টিমেয় কিছু লোক জঙ্গিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। তবে তাদের সে আশা কখনো পূরণ হবে না। কেননা জঙ্গিবাদ নির্মূলে পুলিশ-র‌্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক কাজ করে চলেছে।’

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer