প্রকাশিত: ১৯/০৩/২০১৭ ১:২৩ পিএম

নিউজ ডেস্ক::
পতেঙ্গায় সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে ছয় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

এ সময় মিয়ানমারের ছয় নাগরিকসহ ৮ জনকে আটক করা হয়েছে।

রোববার সকালে সমুদ্র সৈকতের চরপাড়া স্লুইস গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদে র‌্যাবের একটি দল সমুদ্র সৈকতের ওই এলাকায় অভিযানে যায়। এ সময় সেখান থেকে মিয়ানমারের ছয় নাগরিকসহ ৮ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৬ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকদের র‌্যাবের কার্যালয়ে রাখা হয়েছে। পরে তাদের পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মিফতাহ উদ্দিন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer