প্রকাশিত: ০৫/০৭/২০১৮ ৭:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৮ এএম

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আহমদ রশিদ (৩২) নামের একব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে তারই দুই বড়ভাই। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

বৃহস্পতিবার (৫জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের মালগারা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আহমদ রশিদ একই এলাকার আবুল হোসেনের ছেলে।

আহতের স্ত্রী হাসিনা বেগম বলেন, বসতভিটেয় চারা রোপন করতে গেলে আমার স্বামীর সাথে বাকবিতন্ডায় জড়ায় তার বড়ভাই মোঃ হোসেন ও আহমদ হোসেন। এক পর্যায়ে তারা ধারালো দা দিয়ে আমার স্বামীকে এলাপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় হামলায় আহমদ হোসেনের ছেলে মোঃ আলমও অংশ নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...