ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১২/২০২৩ ৮:৩৮ এএম

ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মীরা তৈরি করেন খাদ্যপণ্য। ব্যবহার করা হয় অননুমোদিত রং, রাসায়নিক দ্রব্য ও পোড়াতেল। সমস্যা রয়েছে লেবেলিংয়েও। খাদ্য প্রক্রিয়াজাতকরণে এমন উদ্রেককর পরিবেশ বিরাজ করছে মধুবন সুইটসে।

সোমবার (১১ ডিসেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এমন চিত্র ধরা পড়েছে। সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন।

একই অবস্থা হোসেন ফুড অ্যান্ড কোং এর ডায়মন্ড সেমাই-নুডলস কারখানায়ও। কারখানাটিতে পাওয়া গেছে অস্বাস্থ্যকর পরিবেশ, অগ্রিম উৎপাদন ও মেয়াদের তারিখ দিয়ে বসানো লেবেলিং। ছিল না লাইসেন্স। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে দুই লাখ টাকা জরিমানা।

চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, মধুবন সুইটস ও ডায়মন্ড সেমাই-নুডলস কারখানায় ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। তাৎক্ষণিক তাদের নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট বিধানানুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সুত্র: সিভয়েস

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer