উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ৯:২০ এএম , আপডেট: ২৯/০৮/২০২৩ ৯:২১ এএম

পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইনের (৩৫) সীতাকুণ্ড থানায় শেষ কর্মদিবস ছিল গত রোববার। ১ সেপ্টেম্বর আনোয়ারা থানায় তাঁর যোগ দেওয়ার কথা ছিল। মাঝের কয়েকটা দিনের ছুটিতে তিনি গ্রামে যেতে চেয়েছিলেন। সেখানে তাঁর বিয়ের জন্য পাত্রী দেখার কাজ চলছিল। তবে সব আয়োজন থেমে গেল নিমেষেই। গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রেললাইনের ওপর আটকে যাওয়া পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় যে তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে, তাঁদের একজন মোহাম্মদ হোসাইন।

মোহাম্মদ হোসাইনের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামে। মোহাম্মদ ফরিদ আহমদ ও রাজিয়া বেগমের ছেলে হোসাইন ছয় ভাইবোনের মধ্যে তৃতীয়। ২০১২ সালে তিনি পুলিশে কনস্টেবলের চাকরি পান।

গতকাল দুপুর সোয়া ১২টার দিকে সীতাকুণ্ড থানার পুলিশের একটি টহল দল স্থানীয় এক ইউপি সদস্যসহ আসামি ধরতে যাচ্ছিল। তাঁদের গাড়িটি রেললাইনের পশ্চিম থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক কনস্টেবল নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান মোহাম্মদ হোসাইন এবং আরেক পুলিশ সদস্য।

আজ সোমবার সকালে টেকনাফের মৌলভীবাজার গ্রামে গিয়ে দেখা যায়, হোসাইনের লাশ দেখতে এসেছেন তাঁর আত্মীয়স্বজনসহ গ্রামের মানুষেরা। হোসাইনের এমন মৃত্যুতে গ্রামের পরিবেশ শোকাবহ। স্বজনেরা জানান, হোসাইনের বাবা মো. ফরিদ আহমদ ২২ বছর সৌদি আরবে চাকরি করেছেন। হোসাইন পুলিশের চাকরি পাওয়ার পর বাবাকে আর বিদেশে যেতে দেননি। নিজেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সপ্তাহ দুয়েক আগে চাচার মৃত্যুসংবাদ পেয়ে তিনি বাড়ি এসেছিলেন। তখন নিজের বিয়ের জন্য পাত্রী দেখতে বলেন পরিবারকে।

সকাল ১০টার দিকে হ্নীলার মৌলভীবাজার জামিরিয়া মাদ্রাসার মাঠে মোহাম্মদ হোসাইনের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ বাহিনীর পক্ষ থেকে মরদেহের প্রতি সম্মান জানানো হয়। জানাজা শেষে তাঁকে মৌলভীবাজারের নাইক্ষ্যংখালী কবরস্থানে দাফন করা হয়।

দাফন শেষে হোসাইনের বাবা ফরিদ আহমদ কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলেকে কবরে দিয়ে এলাম। এখন আমি কার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকব?’প্রথম আলো

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...