ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৩/২০২৬ ৯:৫৮ এএম

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

রোববার (১ মার্চ) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুবনগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন এবং ব্যবসা করতেন। এছাড়া সাইফুল জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বে ছিলেন। স্বজনেরা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাহবুবনগর এলাকায় দুই বছর আগে ক্রয় করা তিন শতক জমিতে সীমানা প্রাচীর দিতে যান সাইফুল।

এ সময় জমির প্রাক্তন মালিকের ভাগিনা বিক্রম ও বিপ্লব দলবল নিয়ে সেখানে হামলা চালিয়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে রাত ৮টার দিকে তিনি মারা যান। ঘটনায় জড়িত সন্দেহে খান্দার এলাকা থেকে মেহেদী হাসান ও মুস্তাকিম নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

গুড়া সদর থানা ওসি মুনিরুল ইসলাম জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer