
শ.ম.গফুর,উখিয়া::
সিলেট জকিগঞ্জের সাহেব বাড়ীর ফুলতলী ট্রাস্টের অংগ প্রকল্প লতিফিয়া হান্ডস এর বদান্যতায় ছায়া পেল ঘুমধুমের অন্ধ ছৈয়দ আলমের পরিবার।সিলেটের লতিফিয়া হ্যান্ডস এর প্রতিনিধি আবদুল মমিন শুক্রবার বিকেলে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাহাড় পাড়ার বাসিন্দা জন্মগত অন্ধ ছৈয়দ আলমের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে ২৫ হাত দৈর্ঘ্য বাই ৯ হাত প্রস্থের টিনের ছাউনী ও কাঠ দ্ধারা নির্মিত গৃহটি বুঝিয়ে দেন।এসময় সাংবাদিক ও মানবাধিকারকর্মী শ.ম.গফুর,লতিফিয়া হান্ডস এর প্রকল্প সমন্ধয়কারী জহির আহমদ উপস্থিত ছিলেন।জানা গেছে অন্ধ ছৈয়দ আলম স্ত্রী,বিবাহ উপযুক্ত ২ দুই কন্যা সন্তান নিয়ে জরাজীর্ণ একটি ঘরে খেয়ে না খেয়ে দুঃখ কষ্টে দিনাতিপাত করে আসছিলেন।পশ্চিমকুল লতিফিয়া জামে মসজিদ ও লতিফিয়া হিফজুল কোরান মাদ্রাসার সাবেক সেক্রেটারী জহির আহমদ এর সহযোগিতায় এবং লতিফিয়া হ্যান্ডস এর অর্থায়নে অন্ধ ছৈয়দ আলমের পরিবার মাথা গোঁজার একমাত্র কুড়েঘরটিতে ছায়া পেল।

পাঠকের মতামত