ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০১/২০২৫ ৮:৫৯ এএম

তরুণরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নেই। পরিস্থিতির প্রয়োজনে তারা রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার। তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোস সফর করেন। তখন ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান পররাষ্ট্র ভাষ্যকার গিডেয়েন র‌্যাচম্যানের উপস্থাপনায় পডকাস্টে অংশ নেন। ‘র‌্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

পডকাস্টের শুরুতে প্রশ্নের জবাবে ড. ইউনূস ৫ আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বলেন, বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে, সেটি অনন্য। এমনটি বিশ্ব ইতিহাসেও বিরল। প্রশ্নকর্তা জানতে চান, এটা গ্রাফিতির কারণে হয়েছে কিনা। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, গ্রাফিতি পরে হয়েছে। যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন এগুলো আঁকা হয়। ছেলেমেয়েরা মাইলের পর মাইল দেয়ালে গ্রাফিতি এঁকেছে। তারা আবেগ, স্বপ্নকে তুলে ধরেছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা এগুলো অনন্য দক্ষতায় এঁকেছে। তাদের কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না।

পডকাস্টে ড. ইউনূস এক শিক্ষার্থীর আবেগঘন চিঠি তুলে ধরেন। সেখানে ওই শিক্ষার্থী লিখেছে, কীভাবে সে পরিবারের বাধা উপেক্ষা করে বিক্ষোভে অংশ নিয়েছিল। শিক্ষার্থীদের অংশগ্রহণের কারণে তাদের বাবা-মায়েরাও যে এক সময় মিছিলে হাজির হন, প্রধান উপদেষ্টা সেই সূক্ষ্ম সত্যও তুলে ধরেছেন। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুর্নীতি প্রসঙ্গে করা প্রশ্নে তিনি বলেন, শুধু টিউলিপ নন, তাদের পুরো পরিবার দুর্নীতির সঙ্গে যুক্ত।

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন, তা ভালো সময়। কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন। তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না।

আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি সম্ভাবনা হলো, ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছিল, তখন তিন ছাত্রকে নিয়েছিলাম। আমি বলেছিলাম, যদি তারা দেশকে জীবন দিতে পারে, তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কী করছে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ। কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না– তারা আমাদের দেশের যে রাজনীতি, তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এক ধরনের সুযোগ আছে, যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত। তারা প্রচারণা চালাচ্ছে। তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে।’

এক পর্যায়ে পডকাস্টে উপস্থাপক প্রশ্ন করেন, ভারতীয়রা যেসব বিষয় বলছেন, তার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছেন, বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনূস হয়তো না-ও ঠিক থাকতে পারেন। কারণ সেখানে ইসলামপন্থিরা রয়েছে, যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ বিষয়ে আপনি কী বলবেন?
তখন ড. ইউনূস বলেন, ‘আমরা এমন লক্ষণ দেখি না। অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। তরুণরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নেই। পরিস্থিতির প্রয়োজনে তারা রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদের রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেসব ব্যক্তি নিয়ে যাবে, যারা বিগত প্রশাসন ও অন্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তির সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষার চেষ্টা করছে। তাই আমি বলব, ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...