উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২২ ৭:২১ এএম

ছাগল চুরি করে পালানোর সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক যুবলীগ নেতা সহ দুইজনকে গনপিটুনি দিয়েছে জনতা। দুপুরে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতাসহ দুইজনকে গনপিটুনি দেওয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবলীগের নেতার নাম হাবীবুল্লাহ হাবীব। তিনি নিজেকে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। হাবীব পৌর শহরের গুয়াগাও মহল্লার জবাইদুরের ছেলে বলে জানা গেছে।

অপর জনের নাম মিরাজুল ইসলাম। তিনি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের মোহাম্মদ কোম্পানীর ছেলে। তারা উভয়ে সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আম বাগান থেকে ছাগল চুরি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শী সলেমান আলী বলেন, নেকমরদ বাজারে তাদেরকে গণপিটুনি দেওয়ার সময় আমি কাছে গিয়ে তাদের জিজ্ঞেস করা হলে তারা বলেন পিকনিক খাওয়ার জন্য ছাগল চুরি করেছেন৷ আমি অবাক হয়েছি। আবার নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করছেন৷ তাৎক্ষণিকভাবে মেয়েটি তাকে জুতাপেটা করেছে।

ছাগল মালিকের কন্যা সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি খাশি ছাগল মোটর সাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ঐ দুই যুবক। এ সময় প্রতিবেশীর এক ভাই সহ তিনি মোটর সাইকেলে করে পেছন থেকে তাদের ধাওয়া করেন এবং নেকমরদ বাজার এলাকায় জনতার সহায়তায় তাদের ধরে ফেলেন। এসময় জনতা তাদের গনপিটুনি দেয়।

এ বিষয়ে হাবিবুল্লাহ হাবীবের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল বাবু বলেন, হাবীব ধর্মবিষয়ক সম্পাদক নয়। সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিস্কার করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...