প্রকাশিত: ১৮/১১/২০১৮ ৭:২৪ এএম , আপডেট: ১৮/১১/২০১৮ ৭:২৪ এএম

সংবাদদাতাঃ
‘দৃষ্টিতে বাংলাদেশ’শ্লোগানে এন ইএইচআরএফ চেয়ারম্যান মোঃ আবদুল আজিজের ব্যবস্থাপনায় চ্যানেল কর্ণফুলী’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সেলিম উদ্দীন। গত ১ নভেম্বর চ্যানেলটির চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ স্বাক্ষরিত নিয়োগপত্র রাজধানীর ৩/১ পুরানা পল্টন কার্যালয়ে সাংবাদিক সেলিম উদ্দীনের হাতে হস্তান্তর করা হয়। সেই সাথে চ্যানেলের লগো,পরিচয়পত্র (আইডিকার্ড)সহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেয় সংশ্লিষ্টরা। সাংবাদিক সেলিম উদ্দীন কক্সবাজারের শীর্ষস্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, কক্সডেলী ২৪ ডটকম এর সিইও, দৈনিক পূর্বদেশ ,দৈনিক তৃতীয়মাত্রা পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত। পেশাগত জীবনে তিনি সৎ, কর্মঠ ও অনুসন্ধিৎসু সাংবাদিক হিসেবে পরিচিত। সেলিম উদ্দীন কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী এলাকার বাসিন্দা মুহাম্মদ শফি’র বড় পুত্র। সাংসারিক জীবনে তিনি ৩ সন্তানের জনক। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিগত ২০ বছর ধরে সেলিম উদ্দীনের সাংবাদিকতা পেশা শুরু হয় কক্সবাজারের দৈনিক কক্সবাজার, কক্সবাজারবাণী,আমাদের কক্সবাজার, কক্সবাজার বার্তা,দৈনিক বাঁকখালীর সদর উপজেলা প্রতিনিধি হিসেবে। এছাড়াও দৈনিক দৈনিক কর্ণফুলী, নয়াবাংলা, বীর চট্রগ্রাম মঞ্চ পত্রিকায় সুনামের সাথে সাংবাদিকতা করেন। পেশাগত জীবনে এগিয়ে যেতে সবমহলের দোয়া সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে চ্যানেল কর্ণফুলীতে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় চ্যানেলের চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ,জিএম সালাহ উদ্দীন কাদেরসহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...