প্রকাশিত: ০৬/০৭/২০১৮ ৪:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।শুক্রবার দুপুরে ভারত যাওয়ার সময় তাদের আটক করা হয়। তারা কুতুপালং, চেংখালী, বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী। তাদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত যাচ্ছিল পাঁচ যুবক। এসময় ইমিগ্রেশনে আসলে কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী বলে জানায় তারা। পরে তাদের দামুড়হুদা মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।আটককৃতরা হলেন কুতুপালং শরণার্থী ক্যাম্পের জালাল উদ্দীনের ছেলে আইয়াজ আলী (২০) ও সাদেক আলী (২০), বালুখালী ক্যাম্পের নুর সালামের ছেলে সাকের আলী (২৪), জামতলী ক্যাম্পের হারুন আলীর ছেলে হারেস আলী (২৪) এবং চেংখালী ক্যাম্পের নুর ইসলামের ছেলে আমিন উদ্দীন (২১)।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আটক পাঁচ যুবক কুতুপালং, চেংখালী, বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী বলে প্রাথমিকভাবে তথ্য দিয়েছে।তারা টাকার বিনিময়ে কুমিল্লা থেকে পাসপোর্ট ও চট্টগ্রাম থেকে ভিসা করিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer