প্রকাশিত: ০৩/০৮/২০১৮ ৯:০৬ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫০ পিএম

ডেস্ক নিউজ – ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখছিলেন বাসের কাগজপত্র ও চালকের লাইসেন্স ঠিক আছে কিনা। একপর্যায়ে শুরু হলো তল্লাশি। বাসচালকের ব্যাগ থেকে পাওয়া গেল চার হাজার ইয়াবা। দিনাজপুর পৌর শহরের ভোগনগর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় এ ঘটনা ঘটে।

পরে ভ্রাম্যমাণ আদালত বাসের চালক ও তাঁর সহযোগীকে পুলিশে সোপর্দ করেন। তাঁদের দেওয়া তথ্যমতে, পুলিশ এক মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করে। আটক ব্যক্তিরা হলেন, হানিফ পরিবহনের বাসের চালক আমজাদ হোসেন (৪০), সহকারী হাসান আলী (২৮) ও অভিযুক্ত মাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম (৩৮)। তিনজনেরই বাড়ি দিনাজপুরের সদর উপজেলায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী হানিফ পরিবহনের ওই বাসটিতে তল্লাশির সময় চালককে মাদকসেবী বলে সন্দেহ হয় ম্যাজিস্ট্রেটের। এরপর ভ্রাম্যমাণ আলাতের দায়িত্বরত ব্যক্তিরা চালকের শরীর তল্লাশি করে মানিব্যাগে একটি ইয়াবা পান। পরে চালকের ব্যাগ তল্লাশি করে ৪ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। পাশাপাশি ওই গাড়িটিরও বৈধ কোনো কাগজ বা চালকের লাইসেন্স ছিল না বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালত সূত্র জানায়, গাড়ির বৈধ কাগজপত্র এবং চালকের লাইসেন্স না থাকায় ৪ হাজার ৮ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আর ইয়াবা রাখার দায়ে চালক এবং চালকের সহকারীকে পুলিশে সোপর্দ করেন। পরে রাতে চালক ও সহকারীর স্বীকারোক্তি অনুযায়ী শহীদুল ইসলামকে দিনাজপুরের চক গোপাল গ্রাম থেকে আটক করে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান আল ইমরান বলেন, চালক এবং চালকের সহকারী তাঁকে জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ইয়াবার এ রকম একটি চালান তাঁরা দিনাজপুরের এক মাদক ব্যবসায়ীকে (শহীদুল ইসলাম) দেন। এর বিনিময়ে চালক ও তার সহকারী ৫ হাজার টাকা পান।’

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...