প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ৭:৫২ এএম
উখিয়া নিউজ ডটকম::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থেকে প্রায় চার কোটি টাকার ইয়াবাসহ এক র‌্যাম্প মডেলকে আটক করেছে র‌্যাব। এসময় তার দুই সহযোগীকেও আটক করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার শান্তিরহাট মোড় থেকে তাদের আটক করা হয়।র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মডেলের নাম সুমাইয়া আক্তার (১৯)। তার দুই সহযোগী হলেন- মো. শরীফ (৩২) ও অর্পণ দাস (৩০)।

র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, আটককৃতরা কক্সবাজার থেকে নম্বরবিহীন একটি প্রাইভেটকারে করে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।

তিনি আরো বলেন, দীর্ঘ দিন ধরে একটি চক্র বড় ধরনের ইয়াবা চালান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ঢাকায় পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল তাদের হাতেনাতে আটক করে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer