ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৫/২০২৩ ৯:২৫ এএম

একসময়ে ফিচার ফোনের জন্য তুমুল জনপ্রিয় নকিয়া নতুন দুটি ফিচার ফোন বাজারে এনেছে। নকিয়া ১১০ ও ১০৫ (২০২৩ সংস্করণ) ফোন দুটির ব্যাটারির ক্ষমতা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। নকিয়ার নতুন ফোন দুটিতে দেওয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি। ফোনগুলোতে আছে এফএম রেডিও, এমপি থ্রি প্লেয়ার এবং টর্চ লাইটের মতো নিয়মিত কিছু ফিচার।

যা আছে ২০২৩ সংস্করণের ফোন দুটিতে
নকিয়া ১১০: নকিয়া ১১০ মডেলের নতুন সংস্করণে রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে। এস৩০ প্লাস অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। এটি নকিয়ার ফিচার ফোনের বানানো বিশেষ অপারেটিং সিস্টেম। ফোনে দেওয়া হয়েছে ১ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।

নকিয়া ১০৫: নকিয়া ১০৫ মডেলের ফিচার ফোনেও রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে। এই ফোনেও থাকছে নকিয়ার নিজস্ব এস৩০ প্লাস অপারেটিং সিস্টেম এবং ১ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। নকিয়ার দাবি, নতুন ফোন দুটিতে একবার চার্জ দেওয়া হলে টানা ২২ দিন চলবে। ফোনগুলো স্ট্যান্ডবাই মুডে থাকলে এই ব্যাকআপ পাওয়া যাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...

ফেসবুক বিজ্ঞাপনে সরাসরি বিকাশ পেমেন্ট, লাগবে না ডুয়েল কারেন্সি কার্ড

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটা ...