ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ৭:৫১ এএম

রাজধানীর রামপুরা এলাকার আফতাবনগরে অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। একই এলাকার মো. আব্দুল কাইয়ুমের মেয়ে সাদিয়া। রাজধানীর সবুজবাগে বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে থাকতেন সাদিয়া।

নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ বলেন, আমি ও আমার বোন আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় করে ফিরছিলাম। আফতাবনগর গেটে পৌঁছানোর আগেই আমার বোনের ওড়না অটোরিকশায় পেঁচিয়ে ফাঁস লেগে যায় এবং অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...