প্রকাশিত: ১৬/০১/২০২০ ৭:২২ পিএম

‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দিনব্যাপী চাকরি মেলা হয়েছে। টিটিসি কর্তৃক আয়োজিত প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের লক্ষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এ মেলায় প্রাণ আরএফএল, এসিআই গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ দেশের ১৪টি কোম্পানি এখানে স্টল প্রদর্শন করে। এসময় টিটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা বেকার যুবক-যুবতীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করেন। কোম্পানিগুলো স্বাক্ষাৎকার গ্রহণ ও তাদের যোগ্যতা যাচাই করে কোম্পানির শুন্যপদে নিয়োগ প্রদাণ করেন। দিনব্যাপী এ চাকরি মেলায় জেলার ৬ উপজেলা থেকে আসা ২ শতাধিক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

চাকরি মেলা উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল ও জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার।

এছাড়াও বক্তব্য রাখেন, স্ট্যান্ডার্ড গ্রুপের এইচ আর অ্যাডমিন আশরাফুল আলম, জামান জুট ডিভারশিফড মিলস’র ম্যানেজার আবুল বাসেদ প্রমুখ।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...