প্রকাশিত: ০৩/১১/২০১৮ ৮:০০ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল এলাকায় স্থানীয় দুই মহিলাকে জবাই করেছে দূর্বৃত্তরা। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার এক মহিলাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ২ নভেম্বর রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূলে একদল দূর্বৃত্ত প্রবাসী মাওলানা ছৈয়দ আলম স্ত্রী হাসিনা আক্তারকে (৩৫) জবাই করে খুন করার চেষ্টা করলে পার্শ্ববর্তী প্রতিবেশী মোঃ আলম সওদাগরের মেয়ে আসমা বেগম (১৫) তাদের বাঁধা দেয়। দূর্বৃত্ত দল ক্ষুদ্ধ হয়ে আসমা বেগমকে ঘটনাস্থলে জবাই করে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে জড়ো হলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে হাসিনা আক্তার ও আসমা বেগমের রক্তাক্ত দেহ নিকটস্থ এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার আসমা বেগমকে মৃত ঘোষণা করেন। অজ্ঞান হাসিনাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে রেফার করা হয়েছে। মুমুর্ষ হাসিনা কথা বলতে না পারায় প্রকৃত ঘটনার সুত্রপাত কি এবং কারা এই নৃশংস ঘটনার সাথে জড়িত তা বলা যাচ্ছেনা। পরিবারের অন্যান্যরা এ ব্যাপারে কোন তথ্য দিতে পারছেনা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, এই নৃশংস ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। অপর মূমুর্ষ প্রবাসীর স্ত্রী হাসিনাকে অজ্ঞান অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নাহিদ আদনান তাহিয়ান, উখিয়া থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...