উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/১০/২০২২ ৪:৩৯ পিএম

রোহিঙ্গা ক্যাম্প সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠায় চরম নিরাপত্তাহীনতায় উখিয়ার থাইনখালীর স্থানীয় সাত শতাধিক পরিবার। এমনিতে রোহিঙ্গাদের কারণে মানবেতর জীবন কাটছে তাদের। তার ওপর ভয় ও আতঙ্কে ছেলে-মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন অনেকে।
মাদকের কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে-বাইরে গড়ে উঠেছে অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। প্রায়ই তুচ্ছ ঘটনায় ঘটছে গোলাগুলি ও খুনাখুনির ঘটনা।

২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ১৮ মাঝিসহ খুনের সংখ্যা শতাধিক। উখিয়ার থাইনখালীর ঘোনার পাড়া ক্যাম্পের পাশেই স্থানীয়দের ৭ শতাধিক বসতি।

ভুক্তভোগিদের অভিযোগ, রোহিঙ্গাদের সাথে মিলে স্থানীয় কিছু সন্ত্রাসী আরো বেপরোয়া হয়ে উঠেছে।

মামলা হলে সন্ত্রাসীরা সাক্ষীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ গ্রামবাসীর। জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চেয়েও মেলেনি। প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন তারা।

রোহিঙ্গাদের চলাচল আরও নিয়ন্ত্রণে নিতে চায় আইন-শৃঙ্খলা বাহিনী। এলাকায় স্বস্তি ফেরাতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি উখিয়ার থাইনখালীর ঘোনারপাড়াবাসীর।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...