উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি
কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় প্রধান অভিযুক্তসহ চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২২ জুলাই) গভীর রাতে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব -৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় র্যাবের চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়ন করে দুষ্কৃতকারীরা। এই ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও ছাত্রীদের নিরাপত্তার দাবিতে গত তিন দিন ধরে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল রয়েছে চবি ক্যাম্পাস
পাঠকের মতামত