প্রকাশিত: ১৬/১১/২০১৮ ৯:৩৭ পিএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া নিউজ ডটকম :

মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় আয়োজিত বিজয় ফুল উৎসবের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় কবিতা রচনা বিষয়ের “খ” গ্রুপ থেকে কক্সবাজার জেলার একমাত্র প্রতিযোগী হিসেবে প্রথম স্থান অধিকার করেছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইফতিয়া নূর নওশিন।

১৬ নভেম্বর শিল্পকলা একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নওশিনের নাম ঘোষণা করা হয়। নওশিনের পক্ষে, চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের হাত থেকে পুরস্কারও সনদ গ্রহণ করেন তার একমাত্র বড় ভাই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফতিয়াজ নুর নিশান।

নওশিন, এর আগে এই প্রতিযোগিতায় কক্সবাজার জেলা পর্যায়ে একি বিষয়ে প্রথম ও উখিয়া উপজেলা পর্যায়ে চারটি বিষয়ে প্রথম হয়েছিলো।
আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের বিজয় ফুল উৎসবে নওশিন চট্টগ্রাম বিভাগের বিজয়ী হিসেবে অংশ নিবে,
সে কক্সবাজার জেলাবাসী তথা উখিয়া উপজেলার সকলের দোয়া প্রত্যাশী।

উল্লেখ্য, নওশিন উখিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ ইকবাল ও উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা কোহিনূর আক্তারের একমাত্র মেয়ে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...