উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ৫:০০ পিএম

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চন্দনাইশ এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে চালক মারা গেছেন। তবে ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।

সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক শওকত আলী পারভেজ বলেন, ওই সিএনজির পেছনে আমি ছিলাম। হঠাৎ করে ওই সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভায়।

এ ঘটনায় নিহত চালকের তাৎক্ষণিক পরিচয় ও গাড়িটির সন্ধান মিলেনি।

বিস্তারিত আসছে…

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...