ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১১/২০২৩ ২:৫৪ পিএম , আপডেট: ১৯/১১/২০২৩ ২:৫৬ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ড্রিম হাউস কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর থানার কাউরেখা এলাকার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগি (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়গাছি এলাকার ইউনুচ আলীর ছেলে আরিফ হোসেন (৩৩)।

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহীরা একটি কোম্পানিতে মার্কেটিংয়ে চাকরি করতেন। নিয়মিত কাজ হিসেবে সকালে দু’জনেই মোটরসাইকেলযোগে লোহাগাড়ায় যাওয়ার পথে চট্টগ্রাম অভিমুখী একটি মাছ বহনকারী মাহিন্দ্রা পিকআপের (চট্টমেট্টো-ন ১১-৭৬২৩) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই আরোহীর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে দু’জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...