ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ৮:৩৮ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৃত্যুকূপ হিসেবে পরিচিত চুনতি জাঙ্গালিয়া এলাকা পরিদর্শন করেছেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

বুধবার (২ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছে তিনি মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, জাঙ্গালিয়া দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার পাশাপাশি আহতদেরকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে তিন লাখ টাকা ও নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি।

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...