ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৪/২০২৫ ৯:২৬ এএম , আপডেট: ০২/০৪/২০২৫ ১১:১৬ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের সাথে দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন।



২ এপ্রিল (বুধবার) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানার টীম এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।



লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আজ ভোরে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের সাথে চট্টগ্রাম অভিমুখী মুখোমুিখ দুটি হাইয়েস গাড়ির মুখোমুিখ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে থেকে ৭জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের মধ্যে অন্তত ৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা সবাই হাইয়েস গাড়ির যাত্রী ছিল। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।



লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer