ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০২/২০২৫ ১০:৪৮ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতের নাম সাইফুদ্দিন জামিল (২৬)। তিনি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হুলাইন ছালেহ আহমদ চৌধুরী বাড়ির মোহাম্মদ ইউনুসের ছেলে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রেজাউল করিম ফাহিম (২৪) নামে একজন আহত হন।। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুই বন্ধু কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘি এলাকায় দুর্ঘটনায় পতিত হন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনা নিশ্চিত করে বলেন, এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি জব্দ করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...