ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ৬:০৮ পিএম

চট্টগ্রামের পটিয়ায় মধ্যরাতে ট্রাক ও যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) রাত পৌনে দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার ওমর ফারুকের ছেলে সুফী আলম (২৫) এবং কিশোরগঞ্জ জেলার ফিরোজ মিয়ার ছেলে নুরুজ্জামান (১৯)।

পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ মনিরুজ্জামান জানান, রাত পৌনে দুইটার দিকে পটিয়ার দিক থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী টেম্পোটি ভেল্লাপাড়া সেতুর কাছে আসে। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। একই সময় চট্টগ্রামের দিক থেকে আসা বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় সুফি আলম ও নুরুজ্জামানকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহত দুজনের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, ঘটনার পর ট্রাক ও টেম্পো দুটি আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...