উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১০/২০২২ ৮:১৩ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে এবং লোহাগাড়া উপজেলা সদর বটতলী মোটর স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকার যানজট নিরসনে মতবিনিময় করেছে লোহাগাড়া উপজেলা প্রশাসন। বুধবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) এম. ইব্রাহিম কবির। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, লোহাগাড়ার ট্রাফিক ইনচার্জ সামিউর রহমান প্রমুখ।

সভায় বক্তারা যানজট নিরসনে আমিরাবাদ বটতলী স্টেশনের প্রধান সড়কের দুপাশে ফুটপাত দখল করে গড়ে উঠা ভাসমান দোকান ও হকার উচ্ছেদ করা, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা, বেপোরোয়া পার্কিং বন্ধ করা, ট্রাফিক ব্যবস্হাপনা জোরদার করাসহ বিভিন্ন মতামত ও দাবি-দাওয়া উপজেলা প্রশাসনের কাছে তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ বলেন, স্বল্প ও দীর্ঘমেয়াদী দুই ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যানজট নিরসনে উপজেলা প্রশাসন শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। তিনি আরও বলেন, যত্রতত্র গাড়ি পার্কিং ও নিষিদ্ধ পরিবহন চলাচল বন্ধ করাসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...