প্রকাশিত: ২১/০৬/২০২০ ৫:২৩ পিএম
ছবি-প্রতীকী

ছবি-প্রতীকী
কর্ণফুলী উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস-বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আজ রবিবার (২১ জুন) বেলা দেড়টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আরমান বলেন, ‘দ্রুতগতির চট্টগ্রাম নগরমুখী একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে উপজেলার কলেজ বাজার এলাকায় আসলে একই সময়ে রং সাইডে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩০/৪০ বছর বয়সী একজন নারী ও একজন পুরুষ নিহত হন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer