প্রকাশিত: ১৪/১০/২০১৮ ১১:১৬ পিএম

নিউজ ডেস্ক :
মানুষকে দিনভর ভোগান্তিতে রাখার পর সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীবাহী বাস চালানো শুরু করেছেন মালিকরা।

রোববার বিকালে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভায় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বাস চালানোর সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম মহাসচিব গোলাম রসূল বাবুল বলেন, “হানিফ পরিবহন ও হানিফ লিমিটেডের কাউন্টার বন্ধ করে দেওয়ার ঘটনায় আমাদের মহাসচিব বাকলিয়া থানার ওসিকে ফোন দিলে তিনি কোন কার্যকর ব্যবস্থা না নিয়ে খারাপ আচরণ করেন। এর প্রতিবাদে সকাল থেকে মালিকরা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নেয়।

“প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা সন্ধ্যা ছয়টা থেকে পুনরায় দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”

সকাল থেকে কক্সবাজারসহ ১৯টি রুটে বাস চলাচল না করায় দক্ষিণ চট্টগ্রামমুখী মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে।

শনিবার দুপুরে নগরীর দামপাড়া এলাকায় হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে ভাংচুর চালায় একদল যুবক। তার আগে শাহ আমানত সেতু মোড়ে হানিফ পরিবহন ও হানিফ সুপার কাউন্টারেও তারা তালা দিয়েছিল।

এর জেরে মালিক গ্রুপ চট্টগ্রাম-কক্সবাজার রুটে শনিবার বিকালেও যানবাহন চলাচল বন্ধ রেখেছিল।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...