ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২২ ৭:৪১ এএম

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকা থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ মো. এরশাদ (২৭) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে মইজ্জ্যারটেক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এরশাদ কক্সবাজারের উখিয়ার ৫নং ওয়ার্ডের থাইংখালী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। পেশায় তিনি মসজিদের ইমাম। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মইজ্জ্যারটেক দিয়ে নগরীতে প্রবেশের সময় কক্সবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী এরশাদের দেহতল্লাশি করে ৫০০ গ্রাম আইস জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...