প্রকাশিত: ১৭/০৭/২০২০ ৭:০২ পিএম

চট্টগ্রামে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নাগরিকসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, শুক্রবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মো. আলী নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানাধীন মেরিনার্স রোডে অভিযান চালিয়ে ১১শ’ পিস ইয়াবাসহ মো. কলিম নামে আরেক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে দিনের অপর একটি অভিযানে তিনশ পিস ইয়াবাসহ দোলন মিয়া নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer