প্রকাশিত: ২৩/১১/২০১৮ ৮:৩৭ এএম

tokচাঁদপুর: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে বন্দরনগরীর চকবাজারের চট্টেশ্বরী রোডের এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এহসানুল হক মিলনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, জেলা ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম নগরের চকবাজার থানার ৪৫২, চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামে একটি বাসায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৮টি মামলা বিচারাধীন। গত মঙ্গলবার (২০ নভেম্বর) একটি মামলায় তার আদালতে হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু ওইদিন আদালতে হাজির হননি তিনি।

জানা যায়, বেশ কয়েকটি মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন তিনি। তাই এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এসব মামলার বেশ কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে আদালতে হাজিরার সময় নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন এহছানুল হক মিলন। গত ১৮ নভেম্বর ‘আত্মগোপনে’ থাকা মিলনের সই করা চিঠি নিয়ে ইসিতে যান তার স্ত্রী নাজমুন্নাহার বেবী।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...