প্রকাশিত: ১০/০৭/২০১৯ ৫:৫৯ পিএম , আপডেট: ১০/০৭/২০১৯ ৬:০০ পিএম

চট্টগ্রামে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ কিশোরীকে দুইদিন পর ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে সঙ্গীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) রাতে তাদের আটক করা হয়।

জানতে চাইলে নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, ফোন লোকেশন যাচাই বাছাই শেষে রাতে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে তাদের যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে তাদের ফেরত নিয়ে আসা হচ্ছে।

ওসি আরও জানান, আটকৃতদের এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব না হওয়ায় বিস্তারিত কিছু জানানো সম্ভব হচ্ছে না। তবে এটি অপহরণ নাকি প্রেম ঘটিত বিষয় এটি নিয়ে তদন্ত করা হচ্ছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ওসি নিজাম জানিয়েছিলেন, কিশোরীর ফোন নম্বর থেকে এক যুবক প্রথমে বিয়ে এবং আরেক পর্যায়ে ৩০ হাজার মুক্তিপণ দাবি করেছিল। তখন নিজেদের মধ্যেকার প্রেমের বিরোধ নাকি অপহরণ এ নিয়ে চলে গুঞ্জন। পরে সে ফোন কলের সূত্র ধরে ঢাকায় অভিযান চালানো হয়।

তবে এ বিষয়ে বক্তব্যের জন্য কিশোরীর ভাই রিয়াদকে একাধিক ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

এর আগে সোমবার (৮ জুলাই) সকাল সাতটায় নগরীর খুলশী এলাকা থেকে কোচিংয়ের উদ্দেশে বের হয় তাছমিনা আকতার নিশু (১৮)। নগরীর চকবাজার এলাকায় গুলজার টাওয়ারের রেটিনা কোচিং সেন্টারে নিয়মিত শিক্ষার্থী ছিলেন তিনি। কিন্তু নির্ধারিত রুমে ক্লাস না হওয়ায় সে ভবনের নিচে নামেন। এরপর তার আর কোনো খবর পাওয়া যায়নি। সারাদিন তার খোঁজ না পেয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করে পরিবার।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer