প্রকাশিত: ২৫/১০/২০১৯ ৩:৫৫ পিএম
ছবি/ প্রতীকী

ছবি/ প্রতীকী

নগরীর আকবরশাহ থানাধীন মালিপাড়া এলাকায় রেল স্টেশনের পাশে ছুরিকাঘাতে জসিম নামের কক্সবাজারের এক যুবকের মৃত্যু হয়েছে।এ সময় আহত হয়েছে ঐ ঘটনায় আরও একজন।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম হলো মো, জসিম( ৩২) সে কক্সবাজার জেলার টেকনাফ থানার ৭ নম্বর ওয়ার্ড জালিয়া পাড়ার মো. ইদ্রিসের ছেলে।

তবে আহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।

নিহতের মামা জাহেদ হোসেন বলেন, গান বাজানোকে কেন্দ্র করে বন্ধুদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিমকে এক বন্ধু মাথায় ও হাতে ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।জসিম বাজারে মাছ পরিস্কারের কাজ করতেন। গত কয়েক মাস আগে বিয়ে করেছিল । স্ত্রী নিয়ে নগরীর আকবরশাহ ফিরোজশাহ কলোনিতে বসবাস করতেন জসিম।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ হোসেন। তিনি বলেন, আকবারশাহ থেকে আহত ২ জন যুবককে চমেক হাসপাতালে আনা হয়। তার মধ্যে জসিম নামে এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজনের নাম জানা যায়নি। তিনি ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...