প্রকাশিত: ৩০/০৩/২০১৭ ৪:৩৪ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান থেকে নুরুল আলম নুরু নামে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রাউজান এলাকার কর্ণফুলী নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নুরুল আলম ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের প্রাক্তন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নুরুল আলমের ভাগিনা মোহাম্মদ রাশেদ বলেন, ‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর চকবাজার থানার কাতালগঞ্জের বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আমার মামা নুরুল আলমকে তুলে নিয়ে যাওয়া হয়। মামার নামে বিভিন্ন অভিযোগে রাউজান থানায় ৮-১০ মামলা রয়েছে। কয়েকটি মামলায় জামিনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে রাউজান এলাকায় কর্ণফুলী নদীর তীরে মামার লাশ পড়ে থাকার খবর পাই। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করলেও বাসা থেকে নুরুল আলমকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer