উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০১/২০২৪ ৩:৩০ পিএম , আপডেট: ১৯/০১/২০২৪ ৭:৩২ পিএম

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পেট্রোবাংলার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে তা উল্লেখ করা হয়নি।

এদিকে শুধু চট্টগ্রাম নয়, আজ সকাল থেকেই ঢাকা ও নারায়ণগঞ্জের অনেক এলাকায়ও গ্যাস সংকট দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতের কারণে দেশের অন্যান্য এলাকায় গ্যাসের চাপ কম। দেশীয় গ্যাসের উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে জানিয়ে সংস্থাটি বলেছে, ত্রুটি দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ চলছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা ও কোম্পানিগুলো সার্বক্ষণিক তদারকি করছে।

এ ছাড়াও গ্যাস সরবারাহ বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছেন পেট্রোবাংলা। এদিকে গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...